ভাঙতে চলেছে বিশ্বের উচ্চতম বিল্ডিং দুবাইয়ের বুর্জ খালিফার রেকর্ড! তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সিদ্ধান্ত নিয়েছেন তার রাজ্যে বিশ্বের উচ্চতম ভবন গড়ে তোলার। তেলেঙ্গানার হুসেনসাগর লেকের পাশে তৈরি হবে এই গগণচুম্বি টাওয়ার।
সঞ্জীবা পার্কের এই বিল্ডিংয়ের বাইরে থাকবে বিশাল বড় একটা বাগান। তবে এই বিল্ডিংয়ের উচ্চতা কত হবে, কিংবা কত তলার বিল্ডিং হবে তা এখনও সরকারিভাবে কিছু জানানো হয় নি। আগামী বছরের গোড়ার দিকে এই বিল্ডিং তৈরির কাজ শুরু হবে বলে সূত্রের খবর। সূত্র: জি নিউজ
এমএ





