আমেরিকার একটি বিমান তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে নেমেছে বলে ইরান স্বীকার করেছে।
তবে বিমানটি পরিচালনা করছে ঘানা এবং বিমানটিতে চড়ে ঘানার একদল উচ্চপদস্থ কর্মকর্তা ইরান সফরে এসেছেন বলে তেহরান উল্লেখ করেছে।
আমেরিকার ব্যাংক অব উটাহ'র মালিকানাধীন একটি জেট বিমান তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে নেমেছে বলে নিউইয়র্ক টাইমস গতকাল (শুক্রবার) খবর দিয়েছিল। খবরে বলা হয়, ওই কর্পোরেট জেট বিমানটির লেজে রয়েছে একটি ক্ষুদ্র মার্কিন পতাকা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম শুক্রবার বলেছেন, মার্কিন মালিকানাধীন ওই বিমানটিকে ভাড়া করেছে ঘানার প্রেসিডেন্টের দফতর।
তিনি জানান, ঘানার প্রেসিডেন্টের ভাইসহ দেশটির একদল সিনিয়র কর্মকর্তা ওই বিমানে করে ইরানে এসেছেন রাষ্ট্রীয় সফরে। আর বিমানটির কোনো ক্রুই আমেরিকান নন বলেও জানান মার্জিয়া।
ঘানার ওই প্রতিনিধিদল ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে গত বৃহস্পতিবার ইরান ত্যাগ করেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান।
প্রসঙ্গত, ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
তেহরানে আমেরিকার বিমান অবতরণ রহস্য!
আমেরিকার একটি বিমান তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে নেমেছে বলে ইরান স্বীকার করেছে। তবে বিমানটি পরিচালনা করছে ঘানা এবং বিমানটিতে চড়ে ঘানার একদল উচ্চপদস্থ কর্মকর্তা ইরান সফরে এসেছেন বলে তেহরান উল্লেখ করেছে।





