সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে। রোববার দেশটির শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইটে নতুন এ ভিসা ব্যবস্থার অনুমোদন দেয়ার কথা নিশ্চিত করেছেন। বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতার কারণে ভিসার অনুমোদন বন্ধ করে দিয়েছিল আরব আমিরাত সরকার।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিশেষ খাতগুলোতে মেধাবীদের আকৃষ্ট করতে নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সরকার। ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন ভিসা ব্যবস্থা চালুর অনুমোদন দিয়েছেন।

জেড