দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ভারতের উত্তর পুর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী ও সাবেক সেনা প্রধান ভি কে সিং।
তিনি ভারত ও বাংলাদেশের ব্যবসা সংক্রান্ত ‘দ্বিপক্ষীয় অর্থনেতিক সম্পর্কের নতুন অধ্যায়’ শীর্ষক এক বাণিজ্য বৈঠকে যোগ দিতে ঢাকা আসছেন।ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় ইন্ডিয়া চেম্বার অফ কমার্স- আইসিসি, কলকাতা এবং ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- আইবিসিসিআই এই বৈঠকের আয়োজন করেছে।
এই বেঠকে সংশিষ্ট জ্যেষ্ঠ নীতি নির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশ নেবেন। এ বৈঠকের মধ্য দিয়ে সম্ভাবনার দার উম্মচন হবে ভারত ও বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের এমন টিই আাশা আয়োজকদের ।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





