টেম্পল অব বেল নামে এই মন্দিরটির ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা স্পষ্ট নয়, তবে স্থানীয় অধিবাসীরা সেখানে একটি বড়সড় বিস্ফোরণ ঘটবার উল্লেখ করছেন।

পালমিরার একজন অধিবাসী বার্তা সংস্থা এপিকে জানায়, 'মন্দিরটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। মন্দিরের দেয়াল ও স্তম্ভগুলো গুড়িয়ে দেয়া হয়েছে'।

এক সপ্তাহ আগে ওই এলাকার আরেকটি অংশে থাকা টেম্পল অব বালশামিন গুড়িয়ে দেবার ভিডিও প্রকাশ করে আইএস।

গত মে মাসে আইএস পালমিরা দখল করে নেবার পর প্রাচীন এবং ঐতিহাসিক এই এলাকাটি হুমকির মুখে পড়ে। সূত্র: বিবিসি

এআর