এখন জেল খাটলে কী হবে‚ নিজের সুসময়ে বাদশাহী জীবনই কাটিয়েছেন সাহারা প্রধান সুব্রত রায় | তার অন্যতম নমুনা হল ২০০৪ সালে তাঁর দুই ছেলের বিয়ে | ছেলে সুশান্ত এবং সীমন্তর বিয়ে একসঙ্গে হয়েছিল | এবং এই অনুষ্ঠানে সুব্রত রায় খরচ করেছিলেন ৫৫২ কোটি টাকা |

বিয়ের আসর সাজানো হয়েছিল প্রিজম গ্লাস দিয়ে | স্বয়ং অমিতাভ বচ্চন‚ অনিল অম্বানি‚ মুলায়ম সিং যাদব দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করেছিলেন | দেশবিদেশের ১১ হাজার অতিথির জন্য ছিল ১০১ রকমের দেশিবিদেশি খানাপিনা | নিজের গ্রুপের সঙ্গে পারফর্ম করেছিলেন শ্যামক দাভর | ছিল ব্রিটিশ অর্কেস্ট্রা সিম্ফনি | বিয়ের আগে ‘ সঙ্গীত ‘ হয়েছিল হোটেল ক্লার্কস‚ অওয়ধ-এ | এছাড়াও বিয়ের অন্যান্য অনুষ্ঠান হয়েছিল সাহারা কর্ণধারের নিজ বাসভবনে |

দুই ছেলের বিয়ে উপলক্ষে ১০১ জন দুঃস্থ মেয়ের বিয়ে দিয়েছিলেন সুব্রত রায় | দেড় লক্ষ ভিক্ষাজীবীকে ভোজন করিয়ে করেছিলেন নরনারায়্ণ সেবায় | এর আগে ভারতে ৫০০ কোটি টাকার বিয়ের রেকর্ড ভেঙ্গে দিলো সাহরা কোম্পানির এই বিয়ে।

জেড