বেলজিয়ামে রাজধানী ব্রাসেলসে ইহুদিদের একটি জাদুঘরে একজন বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। এরপরই ইহুদিদের সব গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সন্দেহভাজন একজন ব্যক্তিতে আটক করার কথা জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, একজন ব্যক্তি গাড়িতে এসে ব্রাসেলসের ওই জাদুঘরটিতে প্রবেশ করে। এরপর সে গুলি ছুড়তে শুরু করে এবং একটু পরেই আবার তার গাড়িতে উঠে চলে যায়। বন্দুকধারীর গুলিতে জাদুঘরে তিনজন নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। এ ঘটনায় পুরো জাতি শোকার্ত বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো। সূত্র: বিবিসি বাংলা। [b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ব্রাসেলসে ইহুদিদের জাদুঘরে গুলিতে ৩ জন নিহত
বেলজিয়ামে রাজধানী ব্রাসেলসে ইহুদিদের একটি জাদুঘরে একজন বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন নারীও রয়েছেন





