নাইজেরিয়ার একটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।

গতকাল সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোরে নাইজার রাজ্যের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, স্থানীয়রা মসজিদে আসার পরপরই বন্দুকধারীরা মসজিদে ঢোকে এলোপাতাড়ি গুলি চালায়।

বন্দুকধারীরা মোটরবাইকে করে এসেছিলো বলে জানা জানা যায়।

দেশটির নাইজার রাজ্যের পুলিশ বলছে, গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীরা হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করে।

এইচএন