টুইট আর রিটুইটের মধ্যেই বিশ্বরেকর্ড গড়ল ১৬ বছর বয়সি মার্কিন কিশোর। চিকেন নিয়ে করা টুইট আর রিটুইট নিয়ে টুইটারের বিগত সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে এ কিশোর

কার্টার উইলকেরসন নামের এই মার্কিন নাগরিক ফ্রি’তে চিকেন নাগেটস চেয়ে একটি ফাস্ট ফুড দোকানে টুইট করে। টুইটে সে দোকান মালিকের কাছ থেকে জানতে চায় কীভাবে ফ্রি’তে বছরে পর বছর চিকেন নাগেটস পাওয়া যেতে পারে?

জবাবে সেই দোকান থেকে বলা হয়, যদি তার টুইট ১ কোটি ৮০ লক্ষ বার রিটুইট হয়, তবে তারা তাকে ফ্রি’তে এক বছর চিকেন নাগেটস দিবে। এরপরেই কার্যত ভাইরাল হয়ে যায় উইলকেরসনের টুইটটি। এখনও পর্যন্ত তার টুইটি ৩ কোটি ৪৩ লক্ষ ৫ হাজারেরও বেশ বার রিটুইট হয়েছে।

নতুন এই রেকর্ডটি ভেঙে দিয়েছে টিভি সঞ্চালক এলেন ডিজেনেরসের অস্কার সেলফিও। ২০১৪ সালে অস্কার বিতরণী অনুষ্ঠানে তোলা সেই সেলফিতে ছিলেন ব্র্যাড পিট, ব্র্যাডলি কুপার, জুলিয়া রবার্টসের মতো তারকারা।

তার তোলা সেলফিটি ৩ কোটি ৪৩ লক্ষ ২৪৯০ বার রিটুইট হয়। নতুন বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি একটি ওয়েবসাইটও চালু করেছে উইলকেরসন। সেই সাইটে বেশ কিছু টি-শার্টও বিক্রি করছে সে। বিক্রিত অর্থ একটি দাতব্য সংস্থাকে দান করা হবে। উইলকেরসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই ফুড চেন সংস্থার পক্ষ থেকে দাতব্য সংস্থার তহবিলে ১ লক্ষ ইউএস ডলার দান করা হয়েছে।
জেড