বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সুতরাং আগামীকাল শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোতে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ পালিত হয়। যেমনটি একদিন পরে এদেশে রমজান শুরু হয়েছে। সে হিসাবে বাংলাদেশে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখার বিষয়ে সভা আহ্বান করেছে। ওই সভা থেকে ঈদের তারিখ ঘোষণা করা হবে। সূত্র: আল-আরাবিয়া
ইআর





