বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখের কাছাকাছি দাঁড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (০৫ আগস্ট) বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৫৯৪ জন। এতে মারা গেছেন ৬ লাখ ৯৯ হাজার ১৩৪ জন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩১৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আজ (০৫ আগস্ট) বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৬৮ হাজার ৮২৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৭১ জন মানুষের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৯৭৯ জন।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৮ লাখ ১ হাজার ৯২১ জন মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯৫ হাজার ৮১৯ জন। অপরদিকে সুস্থ্য হয়ে উঠেছেন ২১ লাখ ৪২ হাজার ৪৬৭ জন।

এদিকে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। আজ (০৫ আগস্ট) বুধবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫ জন। মৃত্যুর সংখ্যা কিছুটা কম ভারতে। মৃত্যুর দিক দিয়ে ভারত পঞ্চম স্থানে। সেখানে করোনায় মারা গেছেন ৩৮ হাজার ৯৩৮ জন।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৮ লাখ ৫৯ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। রাশিয়াতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। করোনায় মৃত্যুর দিক দিয়ে রাশিয়া ১১তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৪ হাজার ৩২৭ জন।

অপরদিকে করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর স্থান দখল করেছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত ৪৮ হাজার ৮৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আর দেশটিতে শনাক্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৯৬১ জন। করোনা আক্রান্তে এর স্থান পঞ্চম।

এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ২৩৪ জন। একইদিনে আরও ১ হাজার ৯১৮ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৪ হাজার ২০ জনে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

এমবি