বিগত ২৫০ বছরের মধ্যে ‘আর্দ্রতম’ জানুয়ারি পার করার পর শুক্রবার ব্রিটেন নতুন করে আটলান্টিক ঝড়ের কবলে পড়েছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দফতর বলেছে, শুক্রবার সকালে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে আঘাত হানার পর বাতাস, বৃষ্টি ও তুষারের একটি ‘বহুমুখী হানা’ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাবে।
আবহাওয়া দফতর সতর্ক করে দিয়ে বলেছে, ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে উঁচু জোয়ারের পানি আর ঘন্টায় ১২৮ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পরিবেশ সংস্থা জানায়, ভারি বৃষ্টির কারণে আরও এক হাজার বাড়ী-ঘরের মানুষকে সরিয়ে নিতে হতে পারে। সংস্থা জানায়, মাত্র ৬ ঘন্টার মধ্যে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুর্গত এলাকার সহায়তায় ‘প্রয়োজনীয় সবকিছু’ করার প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেছেন।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলের একটি দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, আমরা খুবই কঠিন সময়ের মুখোমুখি। কারণ, ‘আমরা বছরের শুরুতে বিগত ২৫০ বছরের মধ্যে সবচেয়ে আর্দ্র আবহাওয়ার মুখে পড়েছি। এটি খুবই ব্যতিক্রমী আবহাওয়া। তবে আমরা দুর্গতদের সহায়তায় সব ক্ষেত্রেই প্রাণপণ চেষ্টা চালাচ্ছি।’
তিনি এই দুঃসময়ে জনগণকে প্রয়োজনীয় সবকিছু করার ব্যাপারে আশ্বস্ত করেন।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]