নিউজিল্যান্ডে বিমান দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। দেশটির সরকার জানায়, ফার্মার্স এয়ার নামের একটি কৃষি বিষয়ক কোম্পানির বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে থাকা দুইজনই নিহত হয়েছেন। ফার্মার্স এয়ারের পক্ষ থেকে জানানো হয়, নিহত দুইজনই ছিলেন তাদের সবচাইতে অভিজ্ঞ পাইলট।

কোম্পানিটির সিইও জানান, তাদের এই দুর্ঘটনার কারণ তদন্তের জন্য স্থানীয় বিমান পরিবহন বিভাগের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, বিমানটিতে থাকা পাইলট, লোডার ড্রাইভার এবং তাদের সঙ্গে থাকা আহত যাত্রী ছিলেন এই বিমানের বিষয়ে দারুণ অভিজ্ঞ। তাদের ভুলে কোন দুর্ঘটনা ঘটতে পারে বলে আমি বিশ্বাস করতে পারছি না।

দুর্ঘটনার পরপর জরুরি বিভাগ থেকে দ্রুত ব্যবস্থা নেয়ায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকারী দলটিকে ধন্যবাদ জানান তিনি। টিভিএসজেড ডটকম।

এমএনজে