এক হাতে রক্তমাখা কুঠার, অন্য হাতে এক মহিলার কাটা মুণ্ড। আর সেই অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। শুক্রবার সকালে এমনই এক পৈশাচিক দৃশ্যের সাক্ষী থাকল ভারতের পুণে।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে রামু চহ্বণ নামে ৫৩ বছরের এক বৃদ্ধকে। জানা গেছে, মুণ্ডটি রামুর স্ত্রীর। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ওই কুঠার দিয়েই নিজের স্ত্রীকে খুন করেছেন রামু। তবে কী কারণে এই খুন তা অবশ্য এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার।
এআই
আন্তর্জাতিক
স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে রাস্তায় হাঁটলেন স্বামী!
এক হাতে রক্তমাখা কুঠার, অন্য হাতে এক মহিলার কাটা মুণ্ড। আর সেই অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। শুক্রবার সকালে এমনই এক পৈশাচিক দৃশ্যের সাক্ষী থাকল ভারতের পুণে।