মহারাষ্ট্র রাজ্য দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করবে না বলে হুমকি দিয়েছেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি শারদ পাওয়ার।

বলেন, তিনি কখনো জেলে যাননি, সেই অভিজ্ঞতা হলে তার ভালোই লাগবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত শরদ পাওয়ার জানান, রাজ্যে বিধানসভা নির্বাচনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই, দুর্নীতি বিরোধী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মুক্তি দেওয়া একটি মামলার প্রসঙ্গ তুলে ধরে শরদ পাওয়ার বলেন, “তাঁদের দলের এক নেতা বলেছেন, শরদ পাওয়ার কী করেছে।  আমি একটা কথা বলতে চাই, ভাল, মন্দ, তিনি যা করেছেন, তার জন্য কোনওদিন জেলে যেতে হয়নি। বেশ কয়েকমাস ধরে যাঁরা জেলে কাটিয়েছেন, তারা প্রশ্ন তুলছেন, আমি কী করেছি”।

এনসিপির এই প্রবীণ নেতা বলেন, “যদি জেলে যেতে হয়, তা নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমি আনন্দিত হব, কারণ, আমার এই অভিজ্ঞতা নেই। কেউ যদি আমায় জেলে পাঠানোর পরিকল্পনা করে, তাকে স্বাগত জানাই”।

উল্লেখ্য, মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত ২৫ হাজার কোটি রুপির আর্থিক দুর্নীতি মামলায় নাম এসেছে ভারতের বর্ষীয়ান নেতা শারদ পাওয়ারের। তবে অভিযুক্ত হিসেবে তার নাম নেই। নাম রয়েছে তার ভাইপো অজিত পাওয়ারের।

এমবি