দক্ষিণ ভূমধ্যসাগরে আবারও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৪০ জন অভিবাসী মারা গেছে বলে ইতালীয় কোস্টগার্ডের বরাত দিয়ে খবর দিয়েছে আলজাজিরা।
টুইটার বার্তায় শনিবার ইতালীয় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওই নৌকার অভিবাসীদের উদ্ধারের চেষ্টা করছে। বেশ কিছু লোককে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।
তবে নৌকাটিতে ঠিক কত লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসএইচ





