প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিজের স্ত্রীকে খুন করল স্বামী। কিন্তু তাতেও আক্রোশ মেটেনি। অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয় স্ত্রীর মুখ। প্রেমিকার বন্ধুর সাহায্যে টুকরো টুকরো করা হয় দেহ। এরপর দুভাগে ট্রলি এবং বেডিংয়ে দেহ ভরে ফেলে দেওয়া হয় শিয়ালদা স্টেশনে। নৃশংস এই ঘটনা ঘটেছে কলকাতার লেকটাউনে। অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকা এবং প্রেমিকার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই স্বামীর থেকে আলাদা থাকতেন লেকটাউনের বাসিন্দা জয়ন্তী দেব। স্বামী সুরজিত দেবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল তার। তাদের ১৮ বছরের একটি মেয়ে রয়েছে। বিরাটির বাসিন্দা লিপিকা পোদ্দারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুরজিত দেবের। সুরজিত একটি রাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী। তবে সম্প্রতি ফের কাছাকাছি আসছিলেন জয়ন্তী -সুরজিত। আঠারো তারিখ মেয়েকে নিয়ে সুরজিত জয়ন্তীর লেকটাউনের ফ্ল্যাটে আসেন। তার পরেই ঘটে যায় সেই নৃশংসতম ঘটনা। জয়ন্তীর হাত, পা, মাথার অংশ একটি ট্রলিতে ভরে এবং দেহ লেপে মুড়িয়ে ফেলে আসা হয় শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে। সূত্র: জি নিউজ [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
স্ত্রীকে খুন করে কয়েক টুকরো
প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিজের স্ত্রীকে খুন করল স্বামী। কিন্তু তাতেও আক্রোশ মেটেনি। অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয় স্ত্রীর মুখ। প্রেমিকার বন্ধুর সাহায্যে টুকরো টুকরো করা হয় দেহ। এরপর দুভাগে ট্রলি এবং বেডিংয়ে দেহ ভরে ফেলে দেওয়া হয় শিয়ালদা স্টেশনে।





