লেবার পার্টির জো কক্সকে লিডসের নিকটবর্তী ব্রিসটলে তার সংসদীয় কার্যালয়ের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। বুধবার লন্ডনের ওল্ড বেইলিতে এক জুরিতে তার এই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয় খমাস মায়েরকে। খমাস মায়ের একজন উগ্র ডানপন্থী শেতাঙ্গ।
এ মামলার বিচারক প্যানেলের সভাপতি বলেন, 'এই হামলা সন্ত্রাসবাদের সংজ্ঞায় পড়ে এবং সহিংস শেতাঙ্গ বর্ণবাদকে রাজনীতিতে ঠেলে দিতে এটা করা হয়েছে।' রায়ে হত্যাকাণ্ড এবং এমপিকে বাঁচাতে এগিয়ে আসা একজনের ওপর হামলার জন্য মায়েরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
টুইটারে এক বিবৃতিতে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, 'এটা ছিল গণতন্ত্রের ওপর হামলা। যারা ঘৃণা এবং বিভক্তি বাড়াতে জো-কে হত্যা করেছে, তাদেরকে মোকাবেলার মাধ্যমে জো এবং জীবনের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি।'
ব্রেক্সিটের গণভোটের এক সপ্তাহ আগে জো-কে হত্যা করা হয়। ব্রেক্সিট প্রচারণা ডানপন্থী শেতাঙ্গদের অভিবাসন এবং শরণার্থী বিরোধী বক্তৃতা-বিবৃতিতে রূপ নেয়। জো ছিলেন ব্রেক্সিটের বিপক্ষে।
জেড





