ফ্রান্স সরকারের এক বিবৃতিতে ব্লগার ওয়াশিকুরের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার সকালে তেজগাঁওয়ে নিজের বাসার কাছে ওয়াশিকুরকে কুপিয়ে পালানোর সময় দুই ছাত্রকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লেখক-ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার এক মাসের মাথায় সোমবার একইভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ওয়াশিকুরকে।

কেএইচ