ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (ইউডিআইএসই+) প্রতিবেদনে দেখা যায়, এই বছরে সারাদেশে চার হাজার ৭৯১টি স্কুল বন্ধ হয়েছে। এর মধ্যে দুই হাজার ৪২৬টি স্কুল বন্ধ হয়েছে মধ্যপ্রদেশে।
ভারতে মোট স্কুলের সংখ্যা ২০২৪-২৫ সালে ছিল ১৪ লাখ ৭১ হাজার ৪৭৩টি। ২০২৫-২৬ সালে তা কমে হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৮২টি।
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
মধ্যপ্রদেশ ছাড়াও তেলেঙ্গানায় এক হাজার ৩৯২টি স্কুল বন্ধ হয়েছে, এরপর রয়েছে পশ্চিমবঙ্গে ৫৬৮টি, অন্ধ্রপ্রদেশে ৪৭৪টি, তামিলনাড়ুতে ৩৬৯টি, কর্ণাটকে ২৮১টি ও হিমাচল প্রদেশে ২৬৬টি স্কুল বন্ধ হয়েছে।
কিছু রাজ্যে ছাত্র সংখ্যা কমলেও স্কুলের সংখ্যা বেড়েছে। একই সময়ে বিহারে ৯৪৬টি স্কুল নতুন যোগ হয়েছে, এরপর রয়েছে ছত্তিশগড় ২৩৪টি ও দিল্লিতে ৮৭টি।
তবে এই তিনটি রাজ্যেই ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কমেছে। বিহারে শিক্ষার্থী ভর্তি সবচেয়ে বেশি কমেছে, সেখানে আগের বছরের তুলনায় চার লাখ ৩৭ হাজার ৩৭ জন ছাত্রছাত্রী কম ভর্তি হয়েছে। ছত্তিশগড়ে ৪৯ হাজার ৪৫৯ জন ও দিল্লিতে ৪৫ হাজার ২৫০ জন ছাত্রছাত্রী কমেছে।
সূত্র: এনডিটিভি
এমএম