যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেয়ায় মার্কিন বিমান বাহিনী আরো নয়জন মধ্যম-সারির পরমাণু কমান্ডারকে বরখাস্ত করেছে। কর্মকর্তারা বলছেন, একই অপরাধে আরো বহু কমান্ডারের বিরুদ্ধে তদন্ত চলছে।
মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক ক্ষেপণাস্ত্র বিভাগের প্রতি পাঁচ কর্মকর্তার মধ্যে একজন মাসিক যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। বিমান বাহিনী বিষয়ক সচিব ডেবোরাহ লি জেমস বলেছেন, দেশটির পরমাণু বাহিনী ‘পদ্ধতিগত সমস্যা’র মুখোমুখি হয়েছে। এ সংকট সমাধানের লক্ষ্যে ধারাবাহিক কিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এর আগে পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেয়ায় গত ১৫ জানুয়ারি আমেরিকার পরমাণু অস্ত্র পরিচালনা বিভাগের ৩৪ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। মার্কিন বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা বলেন, মাদকের ব্যবহার নিয়ে ছয়টি ঘাঁটির আলাদা আলাদা কয়েকটি অভিযোগের বিশেষ তদন্ত করতে গিয়ে পরীক্ষায় প্রতারণার এ ঘটনা বেরিয়ে আসে।
তবে এবার যে নয়জনকে বরখাস্ত করা হয়েছে তারা নাকি সরাসরি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে জড়িত ছিলেন না; বরং তারা প্রয়োজনীয় দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। নয়জনকে বরখাস্ত করা হলেও আমেরিকার ৩৪১তম পরমাণু ক্ষেপণাস্ত্র বিভাগের কমান্ডার কর্নেল রবার্ট স্টেনলিকে পদত্যাগ করার সুযোগ দেয়া হয়েছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
আমেরিকায় পরমাণু বিষয়ক ৯ কর্মকর্তা বরখাস্ত
যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেয়ায় মার্কিন বিমান বাহিনী আরো নয়জন মধ্যম-সারির পরমাণু কমান্ডারকে বরখাস্ত করেছে। কর্মকর্তারা বলছেন, একই অপরাধে আরো বহু কমান্ডারের বিরুদ্ধে তদন্ত চলছে।





