ভারতের বিমানবাহিনীর একটি সুপার হারকিউলেস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৪ জন কমান্ডো নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বিমানটি মধ্য প্রদেশের গোয়ালিয়র শহরের নিকট বিধ্বস্ত হয়। ভারতীয় বিমানবাহিনীর একজন মুখপাত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডন অনলাইনের।
তবে, নিহত হওয়ার বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে, বিমানটিতে চারজন কমান্ডো ছিলেন বলে জানিয়েছেন মুখপাত্র। উদ্ধার তৎপরতা শেষ হলে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
তবে, কমান্ডোদের বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, বিধ্বস্ত বিমানটি 'সি-১৩০জে' ক্যাটাগরির। খুব সম্প্রতি আমেরিকা থেকে এ ধরনের ৬টি যুদ্ধবিমান কিনে ভারত। আরো ৬টি একই ধরনের বিমান কেনার ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে।
সুপার হারকিউলেস গোত্রের এই বিমানটি বিশ্বের মাত্র ১৫টি দেশে রয়েছে। অন্যান্য দেশের মধ্যে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক ও ইটালির নাম উল্লেখযোগ্য। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ভারতে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত, ৪ কমান্ডো নিহত