অনুচ্ছেদ ৫০ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সদস্যপদ উঠিয়ে নেওয়ার আগে ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে কোন ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হবে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিষয়ে জার্মানের বার্লিনে জার্মানি, ইতালি এবং ফ্রান্সের মধ্যে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রসঙ্গে মার্কেল বলেন, ‘‘বেশির ভাগ ব্রিটিশ ইইউ ত্যাগের বিষয়ে তাদের মত প্রকাশ করেছেন। তাই আমরা অনুচ্ছেদ ৫০ অনুযায়ী যুক্তরাজ্যের সদস্যপদ উঠিয়ে নেওয়ার আনুষ্ঠানিক আবেদনের জন্য অপেক্ষা করছি।’’

‘‘আমরা এই অচলাবস্থায় চিরস্থায়ীভাবে চলতে পারি না’’ মন্তব্য করেন তিনি।

চ্যান্সেলর মার্কেল জানিয়েছেন, বৈঠকটি হয়েছে ইইউ-র নতুন ভাবে উজ্জীবিত করার বিষয়টিকে সামনে রেখে। জোটটির অর্থনৈতিক, সামরিক এবং প্রতিযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

জেড