এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম গোড়ালি, পায়ের পাতা, ডাব হাত, কাঁধ ও ঘাড়ে আঘাত রয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল টিম। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। খবর হিন্দুস্তান টাইমস’র।
নন্দীগ্রামে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একাধিক জায়গায় আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর এমনই জানালেন এসএসকেএম’র চিকিৎসকরা। সঙ্গে তাঁরা জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
বুধবার (১০ মার্চ) রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর মুখ্যমন্ত্রীর পরীক্ষা নিরীক্ষা শুরু করেন চিকিৎসকরা। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাঁরা। আগামী ৪৮ ঘণ্টা মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে হাসপাতা সূত্রে।
এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাম গোড়ালি, পায়ের পাতা, ডাব হাত, কাঁধ ও ঘাড়ে আঘাত রয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল টিম।
আরও পড়ুন: ৪-৫ জনের ধাক্কা, পড়ে গিয়ে পা ও মাথায় চোট মমতার
বুধবার রাতে নন্দীগ্রামে আহত হওয়ার পর গ্রিন করিডর করে মুখ্যমন্ত্রীকে আনা হয় কলকাতায়। এর পর এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১২.৫ নম্বর ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর এক্সরে হয়। কিন্তু তেমন কোনও চোট ধরা পড়েনি। এর পর MRI করতে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে। সেখানে পরীক্ষার পর মুখ্যমন্ত্রী শরীরে কোথায় কোথায় চোট রয়েছে তা জানা যায়। রাতে ফের এসএসকেএম-এ নিয়ে আসা হয় মমতাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। ঘটনার অভিঘাতে ট্রমায় রয়েছেন তিনি।
এরআগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে তাঁকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ষড়ষন্ত্রেরও অভিযোগ তুলেছেন তিনি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। মমতা নিজেও অভিযোগ করেছেন, ঘটনার সময় কোনও পুলিশকর্মী বা জেলার পুলিশ সুপার কেউই ছিলেন না।
বুধবার (১০ মার্চ) দুপুরে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে ফের নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। নন্দীগ্রামে রাত কাটানোর কথা ছিল তাঁর। বিকেলে তিনি যান রানিচক গিরি বাজার মন্দিরে তিনি একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে বেরনোর সময় তিনি পড়ে যান। মমতার দাবি, তাঁকে পিছন থেকে চার পাঁচ-জন ধাক্কা মারে।
তাঁর কথায়, “ভিড়ের মধ্যে ৪-৫ জন বাইরে থেকে ঢুকে পড়েছিল। ধাক্কা মেরে ফেলে দেয় আমাকে। ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারা হয়। এর পিছনে ষড়যন্ত্র ছিল।” পড়ে গিয়ে পা ফুলে গিয়েছে বলেও জানান মমতা।
এমবি





