ভোট গণনা এখনো চলতে থাকায় জয়ের ঘোষণা না দিলেও জো বাইডেন বলেছেন যে প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

তিনি বলেছেন, “দীর্ঘ রাত জুড়ে ভোট গণনার পর এখন ফল পরিষ্কার।”

“আমি বিজয়ের ঘোষণা দেয়ার জন্য আসিনি। তবে আমি এটা জানাতে এসেছি যে গণনা যখন শেষ হবে, তখন আমরা নিজেদের বিজয়ী হিসেবে দেখতে পাবো বলে আত্মবিশ্বাসী।”

এবারের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে জো বাইডেন বলেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাওয়ার পথে আছেন তিনি ও কমালা হ্যারিস। তথ্য সূত্র- বিবিসি

এমবি