চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত একদিনেই আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪ হাজার ৮২৫ জনে।
শনিবার (২১ মার্চ) এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন।
এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৭৮।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
বর্তমানে বিশ্বের ১৮৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই রোগে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৩ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখের কাছাকাছি মানুষ।
এমবি





