চীনের দক্ষিণাঞ্চলে বৃহ্স্পতিবার একটি স্কুলবাস উল্টে ৮ শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ শিশু। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার হাইনান প্রদেশের চেঙ্গমাই কাউন্টির একটি স্কুলের আয়োজিত বসন্তকালীন সফরে যাওয়ার পথে শিক্ষার্থী নিয়ে বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনা কারণ সম্পর্কে সিনহুয়ার ওই সংক্ষিপ্ত প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত বসন্ত ও শরৎকালে শিক্ষাসফরের আয়োজন করে। সূত্র : রয়টার্স
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]