চার্চ অব ইংল্যান্ড এ প্রথমবারের মতো একজন নারী বিশপের নাম ঘোষণা করতে যাচ্ছে। নিয়মের ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে নারী বিশপের নাম ঘোষণা করছে চার্চ। আর এর মধ্য দিয়ে চার্চের ইতিহাসের কয়েক শতাব্দীর পুরুষ নেতৃত্বের অবসান হচ্ছে।

বুধবার দ্য টেলিগ্রাফ ও দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, চার্চ আনুষ্ঠানিকভাবে একজন নারীকে নতুন বিশপ হিসেবে নিয়োগ দিচ্ছে। পদটি গত মে মাস থেকে খালি ছিল।

তবে নতুন এ বিশপের নাম এখনও বলা হয়নি। বুধবার নামটি ঘোষিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বজুড়ে অ্যাংলিকান কমিউনের মাদার চার্চ হিসেবে বিবেচিত চার্চ অব ইংল্যান্ডের ১৬৫ দেশের ৮ কোটি অনুসারী রয়েছে।

এমএ