কয়েকদিন যাবৎ কাশ্মিরে স্বাধীনতাকামীদের তুমুল আন্দোলনের মুখে ফের হিংস্র হয়ে উঠেছে জম্মু-কাশ্মিরে ভারতীয় পুলিশ বাহিনী। এরই মধ্যে তারা গণগ্রেফতারও শুরু করেছে।
সর্বশেষ জননিরাপত্তা আইনের নাম দিয়ে ফের গ্রেফতার করেছে কাশ্মীর উপত্যকার স্বাধীনতাকামী নেত্রী আয়েশা আনদ্রাবি।
বৃহস্পতিবার সকালে কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা ক্যাম্পে হামলায় তিন সেনাসহ পাঁচজন নিহত হয়েছেন। ঐ হামলার পরপরই গ্রেফতার করা হয়েছে আয়েশা আনদ্রাবিকে।
দুখতরান এ মিল্লাত (Dukhtaran-e-Millat) নামে একটি সংগঠনের প্রধান আয়েশা। হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির নিহতের পর তীব্র ভারতবিরোধী অবস্থান নিয়েছিলেন আয়েশা। তখনো তাকে গ্রেপ্তার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ।
উপত্যকায় ক্রমাগত বেড়ে চলা আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। স্বাধীনতাকামীদের সঙ্গেও আলোচনা করতে আগ্রহী পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
এসবের মাঝেই নেত্রী আয়েশা আনদ্রাবিকে গ্রেফতারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কুপওয়ারা সেনা ছাউনিতে হামলার পর রাজ্যে জারি হয়েছে আরো কড়া সতর্কতা।
জেড





