মাত্র ৪ বছর বয়সেই বিশ্বের সেরা বুদ্ধিজীবীদের একজন নির্বাচিত হয়েছে মার্কিন এক শিশু। বুদ্ধিমত্তা পরীক্ষায় (আইকিউ টেস্ট) সে পেয়েছে ১৪৫। বুধবার এ খবর জানিয়েছে 'ফরহ্যারিয়েট.কম' নামের একটি মার্কিন ওয়েবসাইট।
শুধু তাই নয়, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আন্তর্জাতিক আইকিউ সোসাইটি 'মেনসা'র সদস্য হওয়ার জন্য। মেনসার আমন্ত্রণে সাড়া দিয়ে সে সদস্য হয়েও গিয়েছে। আনালা নামের এই কৃষ্ণাঙ্গ শিশুটি আমেরিকার নিউ অরলিন্স অঙ্গরাজ্যের বাসিন্দা।
বুদ্ধিমত্তার মাত্রার চেয়েও বেশি স্কোর অর্জন করতে পেরেছেন এখনো পর্যন্ত মাত্র ৯৯ জন। আনালা হচ্ছে ৯৯তম স্কোর অর্জনকারী। গত বছরের জুনের পর আনালা ছাড়া আর কেউ এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।
আনালার বাবা-মা হচ্ছেন যথাক্রমে ল্যান্ডন বিভার্স ও সাবরিনা। তারা জানান, আনালা মাত্র চার মাস বয়সেই বর্ণমালা শিখে ফেলেছে। সূত্র: ফরহ্যারিয়েট.কম
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
৪ বছর বয়সেই বুদ্ধিজীবী!