মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমানের অনুসন্ধানে সাগরের তলদেশে ড্রোন পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী সোমবার এ খবর জানিয়েছে। পেন্টাগনের বরাত দিয়ে এবিসি নিউজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর কোন যাত্রী আর বেঁচে নেই- মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে এটি জানানোর পরপরই এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
পেন্টাগন জানিয়েছে, মালয়েশিয়ার নিখোঁজ হওয়া এমএইচ-৩৭০ বিমানটির অনুসন্ধানে দক্ষিণ ভারত মহাসাগরের তলদেশে এই ড্রোন পাঠানো হবে। ড্রোনটি ১৫ হাজার ফুট গভীরে অনুসন্ধান চালাবে।
ব্লুফিন নামের ড্রোনটি ১৭ ফুট লম্বা এবং এর ওজন ৮০০ কেজি। এটি এক নাগাড়ে টানা একদিন অনুসন্ধান চালাতে পারে।
এ ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কার্বি বলেন, "আমরা দুই শতাধিক পরিবারকে দুঃখের সাগরে ভাসাতে পারি না।"
অনুসন্ধান কাজ চালানোর জন্য ১০ সদস্যের একটি টিম ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। সূত্র: এবিসি নিউজ
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ [/b]
আন্তর্জাতিক
নিখোঁজ বিমানের সন্ধানে সাগরের তলদেশে ড্রোন পাঠাচ্ছে আমেরিকা
মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমানের অনুসন্ধানে সাগরের তলদেশে ড্রোন পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী সোমবার এ খবর জানিয়েছে। পেন্টাগনের বরাত দিয়ে এবিসি নিউজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।