যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন সোমবার তার প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্সের সঙ্গে চূড়ান্ত বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ প্রত্যাখান করেছেন।

হিলারির মহিলা মুখপাত্র জেনিফার পালমিরি এক বিবৃতিতে বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় একটি বিতর্কে অংশ নেয়ার জন্য ফক্স নিউজের আমন্ত্রণ আমরা ফিরিয়ে দিয়েছি।’ এর পরিবর্তে সাবেক পররাষ্ট্র মন্ত্রী রিপাবলিকান দলের অপর সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণায় মনোনিবেশ করবেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ক্যালিফোর্নিয়ায় ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ এবং নভেম্বরে সাধারণ নির্বাচনের প্রচারণার প্রস্তুতি নিয়ে হিলারি ভালো সময় কাটাচ্ছেন।’

স্যান্ডার্স বুধবার ক্যালিফোর্নিয়ায় বিতর্কে অংশ নিতে রাজি হয়েছিলেন। আগামী ৭ জুন অন্যান্য পাঁচ রাজ্যের মত ক্যালিফোর্নিয়ায় গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাম ধারার ভারমন্ট সিনেটর সোমবার হিলারির সিদ্ধান্ত সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেন, তিনি হতাশ হয়েছেন। তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রক্রিয়ায় সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচনের আগে হিলারির বিতর্কে অংশগ্রহণে অনাগ্রহে তিনি বিস্মিত হননি।

হিলারিই যে ডেমোক্রেট দলের মনোনয়ন পাচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও স্যান্ডার্স নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহবান নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, তার জন্য পথ এখনও খোলা রয়েছে।

এদিকে ফক্স নিউজের ভাইস প্রেসিডেন্ট বিল স্যামন এক বিবৃতিতে বলেন, হিলারি ক্লিনটন বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ ফিরিয়ে দেয়ায় চ্যানেল ‘হতাশ’ হয়েছে। কারণ নির্বাচনী দৌড় এখনও চলছে এবং হিলারি ক্যালিফোর্নিয়া প্রাইমারির আগে চূড়ান্ত বিতর্কে যোগ দিতে ইতোপূর্বে সম্মতি দিয়েছিলেন।

এমআর