আগামী দুই বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রগুলোতে ৪০,০০০ অভিবাসীকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ইইউ চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক।
ব্রাসেলসে আয়োজিত এক সভায় ইতালি ও গ্রিসে আগত এসব অভিবাসীর পুনর্বাসনে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
তবে অভিবাসীর গ্রহণের ক্ষেত্রে কোনো দেশের জন্য বাধ্যতামূলক কোটা থাকবে না বলেও জানিয়েছেন ডোনাল্ড।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নতুন এক হিসেবে চলতি বছর সমুদ্র পথে গ্রিসে ৬৩,০০০ অভিবাসী এবং ইতালিতে ৬২০০০ অভিবাসী এসেছে। হাঙ্গেরি ও সার্বিয়াতে এসেছে প্রায় ১০,০০০ অভিবাসী।
২০১৫ সালে এই পর্যন্ত সর্বমোট ১,৫৩,০০০ অভিবাসী ইউরোপে এসেছে যা গত বছরের তুলনায় ১৪৯ ভাগ বেশি। সূত্র: বিবিসি
এআর





