দিল্লি বিধানসভা নির্বাচনে ৫১টি আসন পেয়ে হ্যাটট্রিক করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, খবর এনডিটিভি।
ভোটগ্রহণের পর, এনডিটিভি -এর পোল অফ পোলসে ইঙ্গিত মিলল তেমনই। ৬টি এক্জিট পোলে গড়ে দেখা গিয়েছে, ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারে ১৮টি আসনে. কংগ্রেস পেতে পারে একটি আসন। তবে কখনও এক্জিট পোল ভুলও হতে পারে।
টাইমস নাওয়ের ইঙ্গিত, আপ পেতে পারে ৪৪টি আসন, ২৬টি আসন পেতে পারে বিজেপি। নিউজএক্স-নেতা ইঙ্গিত দিয়েছে ৫৩ থেকে ৫৭টি আসন পতে পারে আপ. ১১ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি। রিপাবলিক টিভি-জন কি বাত আম আদমি পার্টিকে দিয়েছে ৪৮ থেকে ৬১টি আসন, বিজেপিকে দিয়েছে ৯ থেকে ২১টি আসন।
সংখ্যাগরিষ্ঠতার জন্য দিল্লি বিধানসভায় কোনও দলের প্রয়োজন ৩৬টি আসন।
যদি এক্জিট পোল সঠিক প্রমাণ হয়, ২০১৫ এর পর, ১৬টি আসন হারাতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল।
বিজেপি সুবিধা পেতে পারে, শেষ মুহুর্তের প্রচারে, যেখানে ব্যাপকভাবে মেরুকরণ করা হয়েছে যে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগে বিক্ষোভকারীরা “দেশদ্রোহী” এবং তাদের সমর্থন করছে “বিশ্বাসঘাতকরা”।
নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর, এই প্রথম ভোট দিল্লিতে, দুমাস আগে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ, সমালোচকদের অভিযোগ, এটি ভারতের ধর্মনিরপেক্ষতাকে আঘাত করে এভং তা মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক।
২০১৫ বিধানসভা নির্বাচনে, মোট ভোটের ৫৪.৩ শতাংশ ভোট পেয়েছিল আম আদমি পার্টি, বিজেপি পায় ৩২ শতাংশ এবং ৯.৬ শতাংশ ভোট পায় কংগ্রেস।
এমবি





