[b]ওয়াশিংটন:[/b] মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার দেশটির গোয়েন্দা সংস্থার ফোন ও ইন্টারনেট ডাটা সংগ্রহ কর্মসূচির বহুল প্রত্যাশিত সংস্কার ঘোষণা করছেন।
ফেরারি বর্তমানে রাশিয়ায় নির্বাসিত জীবনযাপনকারী মার্কিন ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন ব্যাপক গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করার পর থেকে সংস্থার কার্যক্রম নিয়ে দেশে বিদেশে ক্ষোভ ও সমালোচনার ঝড় বয়ে যায়।
সেই সাথে জাতীয় নিরাপত্তা সংস্থার কার্যক্রমের সংস্কারের দাবি ওঠে। তবে ধারণা করা হচ্ছে ওবামা সংস্থার ব্যাপক গোয়েন্দা কার্যক্রমের অল্প কিছু সংস্কার ঘোষণা করতে যাচ্ছেন।
স্নোডেনের তথ্য ফাঁসের পর মার্কিন মিত্ররা ক্ষুব্ধ হয় এবং বিভিন্ন দেশে ওবামা প্রশাসনের কূটনীতিকদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার কর্মী ও আইনজীবীরাও ক্ষুদ্ধ হন।
হোয়াইট হাউস মার্কিন নাগরিকদের আশ্বস্ত করেছে যে ফোন কল ও ইন্টারনেট ডাটা কেবল সন্দেহজনক সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের ধরন নির্ধারণের জন্যই সংগ্রহ করা হয়।
ওবামা বলেছেন,শুক্রবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে তার বক্তৃতার উদেশ্য হলো দেশের গোয়েন্দা সংস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা। সূত্র: এএফপি