যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক চিকিৎসকের শরীরের ইবোলা ভাইরাস ধরা পড়েছে। ইবোলা প্রাদুর্ভাব গিনিতে রোগীদের চিকিৎসা প্রদান শেষে সম্প্রতি দেশে ফিরেন তিনি।
মার্কিন কর্মকর্তারা জানান, ওই চিকিৎসকের নাম ক্রেরিগ স্পেনসার। তিনি দাতব্য প্রতিষ্ঠান মেডিসিন সানস ফন্টেনারে (এমএসএফ) হয়ে গিনিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর বৃহস্পতিবার তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর পরীক্ষা করা পর তার শরীরে ইবোলা ভাইরাস উপস্থিতি ধরা পরে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের চার নাগরিক ইবোলায় আক্রান্তের খবর পাওয়া গেল।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের কর্মকর্তারা জানান, ঘণ বসতিপূর্ণ এলাকায় এ ভাইরাসের উপস্থিতি ব্যপক উদ্বেগের কারণ। তবে এখানে কয়েক সপ্তাহ আগে থেকেই ইবোলা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে।
তবে এ ব্যাপারে অভয় দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। তিনি জানান, নিউ ইয়র্কবাসীদের জন্য এটা হুমকির কোনো কারণ নেই। তবে এটি খুব কঠিন একটি রোগ।
পশ্চিম আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়নে এ পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়ে প্রায় পাঁচ হাজার লোক মারা গেছেন। ইবোলা রোগীদের চিকিৎসার জন্য ওই দেশগুলোতে যান বিভিন্ন দেশের চিকিৎসক ও নার্সরা।
জেএ





