পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় সাড়ে নয় রুপি কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তিনি এ ঘোষণা দেন। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়।

নওয়াজ শরীফ বলেন, সরকার বিরোধীদের অবস্থান-ধর্মঘট ও বিক্ষোভের কারণে জাতীয় অর্থনীতির ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও জনগণের কল্যাণের কথা বিবেচনা করে পেট্টোলের দাম ব্যাপক পরিমাণে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পেট্রোলের দাম কমানোর ফলে দেশটির বিভিন্ন মহল থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। গুডস ট্রান্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ খান বলেছেন, তারা পণ্য পরিবহন খরচ পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ইআর