নিজের ১৮ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে এক মার্কিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশুর লাশ কবর দিতে সহায়তা করার অভিযোগে শিশুর মাকেও গ্রেফতার করা হয়েছে।

সিবিএস নিউজের খবরে বলা হয়, গত শুক্রবার আর্লিংটনের নাগরিক জসুয়া বিয়ার্ড (২০) রাগ করে নিজ শিশু কন্যাকে বিছানায় ফেলে পা দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে শিশুটি মারা যায়।

এ ঘটনার পর জসুয়া বিয়ার্ড ও তার বান্ধবী এলেক্সিস বোটেলু তাদের মৃত কন্যাকে একটি সেতুর নিচে পুতে রাখে।

এরপর, সন্তান হারিয়ে গেছে- এমন দাবি করে এলেক্সিস বোটেলু থানায় রিপোর্ট করার চেষ্টা করেন।

যাহোক, শিশুটিকে না পেয়ে রোববার পুলিশের সাথে যোগাযোগ করেন আত্মীয়-স্বজনরা। পুলিশ আসার পর নিজ সন্তানের কবরের কাছে সবাইকে নিয়ে যান শিশুটির মা।

পুলিশ নিহত শিশুর পিতা ও মাতা উভয়কে গ্রেফতার করেছে।

ঢাকা, ১১জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই।