বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১১ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। আর এই মহামারিতে মৃতের সংখ্যা ২৪ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ৯৭ হাজার ২৩ জনে। এছাড়া ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৩৯৩ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৭৯৭ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৫ হাজার ৮০৩ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ভারতে মোট আক্রান্ত ১ কোটি ১০ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৫৬৭ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ১ কোটি ৩ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ৪৯ হাজার ৯৫৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৯ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪২৮ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭১৮ জন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি