ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির প্রস্তাবিত মন্ত্রিসভা অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। সোমবার গভীর রাতে ৩২৮ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৭৭ জন সংসদ সদস্য মন্ত্রিসভা অনুমোদন করেন।
ইরাকের নতুন এ মন্ত্রিসভায় দেশটির সব সম্প্রদায়ের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে এবং তিনজন উপ-প্রধানমন্ত্রী নেয়া হয়েছে। এ তিনজন হলেন- সুন্নি রাজনীতিবিদ সালেহ আল-মুতলাক, বিদায়ী কুর্দি পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ার জিবারি ও সাদর আন্দোলনের নেতা বাহা আল-আরাজি।
এ ছাড়া, সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারিকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। সেইসঙ্গে বিদায়ী প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি পেয়েছেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব।
অবশ্য নয়া প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির পক্ষ থেকে প্রস্তাবিত প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুমোদন দেয়নি ইরাকের পার্লামেন্ট। এ কারণে এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন কাউকে প্রস্তাব করার জন্য আবাদি এক সপ্তাহের সময় চেয়েছেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমএ





