ফিনল্যান্ডে স্কাইড্রাইভারদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন। দ্য কম্প এয়ার এইট নামে ওই বিমানটি রোববার ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে জামিজারভি শহরে বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বিমানটির ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ার পর এটি দ্রুত নিচে নামতে থাকে।
পুলিশ জানায়, বিমানটিতে ১১ জন ছিল। বিধ্বস্ত হওয়ার আগে পাইলটসহ ৩ জন বিমানটিকে থেকে ঝাঁপ দেওয়ার বেঁচে যান। বেঁচে যাওয়া ওই ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের জীবনের ঝুঁকি নেই। সূত্র : এএফপি
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]