ভারতের চলমান লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের ভোট গ্রহণ আগামী বুধবার অনুষ্ঠিত হবে। এ কারণে সোমবার রাত থেকে ওইসব নির্বাচনী এলাকায় প্রচারণা বন্ধ হবে।
এ পর্যায়ে সাতটি রাজ্য ও দুইটি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৯ টি আসনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে গুজরাটে ২৬ টি, অন্ধ্র প্রদেশ ভেঙ্গে নবগঠিত তেলেঙ্গানা রাজ্যে ১৭টি, পশ্চিমবঙ্গে ৯টি, উত্তর প্রদেশে ১৪টি, পাঞ্জাবে ১৩টি, বিহারে ৭টি, জম্মু ও কাশ্মীর রাজ্যে ১টি, এবং কেন্দ্র শাসিত দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে একটি করে লোকসভা আসনে ভোট গ্রহন করা হবে।
এর পাশাপাশি, বুধবার অন্ধ্র প্রদেশ, গুজরাট, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মোট ১৩০ টি রাজ্য বিধানসভা আসনে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে অন্ধ্র প্রদেশে নিয়মিত রাজ্য বিধান সভা নির্বাচন হবে। অন্যন্য রাজ্যে বিধানসভার শূন্য আসনগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
[/b]
আন্তর্জাতিক
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের ভোট বুধবার
ভারতের চলমান লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের ভোট গ্রহণ আগামী বুধবার অনুষ্ঠিত হবে। এ কারণে সোমবার রাত থেকে ওইসব নির্বাচনী এলাকায় প্রচারণা বন্ধ হবে





