ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরেও ছুটে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় এবার ভোটে জিতলে প্রত্যেক নারীকে জিপিআরএস সুবিধাসহ একটি করে মোবাইল ফোন সেট দেওয়ার ঘোষণা দিলেন তেলেগু দেশাম পার্টির (টিডিসি) প্রধান চন্দ্রবাবু নাইডু। খবর দ্য হিন্দু’র।
সম্প্রতি ভারতের নতুন রাজ্য হিসেবে তেলেঙ্গানা বিল পাস হওয়ার পর রাজ্যটির নাগরিকদের জন্য নানা সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন নাইডু। বিশেষত নারীদের জন্য বেশি সুবিধা দেওয়া হবে। এজন্য গত বৃহস্পতিবার ‘মহিলা গর্জন’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন তিনি।
নাইডু জানান, নতুন রাজ্যে তার দল ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি নারীকে জিপিআরএস সুবিধা সম্পন্ন মোবাইল সেট দেওয়া হবে। যেন তারা নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে।
শুধু তাই নয়, নারীদের জন্য তিনি ‘পান্দাতি বিদ্যা’ নামে একটি প্রকল্পেরও ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে নবজাতক শিশু ও মায়েদের নিরাপদে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। প্রকল্পটির আওতায় প্রত্যেক শিশুকে জন্মের পর থেকে ছয়মাস বয়স পর্যন্ত প্রতি মাসে ১০ হাজার রুপি করে দেওয়া হবে।
‘মহালক্ষ্মী পাঠাকাম’ প্রকল্পের আওতায় প্রত্যেক মেয়েশিশুর জন্মের সময় তার জন্য ব্যাংকে ২৫ হাজার রুপির একটি ডিপোজিট খুলে দেবে রাজ্য সরকার। বিয়ের সময় দেওয়া হবে ২ লাখ রুপি করে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা থাকবে সম্পূর্ণ ফ্রি।
এর বাইরে নারীদের জন্য ঋণ সুবিধার পাশাপাশি ছাত্রদের জন্যও বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে টিডিসি। স্কুলগামী প্রত্যেক শিশুকে সরকারের পক্ষ থেকে একটি করে বাইসাইকেল দেওয়া হবে। বাসে চড়তে ছাত্রদের কোনো ভাড়া লাগবে না।
এ ধরনের ব্যাপক প্রতিশ্রুতি নিয়ে দলটি এবারের ভোটের ময়দানে নেমেছে। শিগগিরই দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। সেখানে ঘোষিত এ প্রতিশ্রুতিগুলোর উল্লেখ থাকবে।
[b]ঢাকা,২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
আন্তর্জাতিক
ভোটে জিতলে মোবাইল ফ্রি!
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরেও ছুটে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় এবার ভোটে জিতলে প্রত্যেক নারীকে জিপিআরএস সুবিধাসহ একটি করে মোবাইল ফোন সেট দেওয়ার ঘোষণা দিলেন তেলেগু দেশাম পার্টির (টিডিসি) প্রধান চন্দ্রবাবু নাইডু। খবর দ্য হিন্দু’র





