যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি তিন কন্যা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুপা হক ও রুশনারা আলী জয় পেয়েছেন। টিউলিপ সিদ্দিক ও রুপা হক দ্বিতীয়বার ও রুশনারা আলী তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।

লন্ডনের ইলিং-এ লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে। ২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে লেবার প্রার্থী টিউলিপ সিদ্দীক পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। এর আগে ২০১৫ সালে মাত্র ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে প্রথমবার এমপি নির্বাচিত হন টিউলিপ। এবার সেই ব্যবধান বেড়ে হলো ১৫ হাজার ৫৬০।

বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনেও জয়ী হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। তিনি ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন।

এ নির্বাচনে টিউলিপ সিদ্দিক ও রুপা হক দ্বিতীয়বার ও রুশনারা আলী তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।

গত ১৮ এপ্রিল হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে। অথচ ব্রিটেনের পরবর্তী নির্বাচন ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ব্রেক্সিট তথা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার প্রক্রিয়া জোরদার করতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা আরো নিরঙ্কুশ করতে তিনি এই ঘোষণা দিয়েছিলেন।

মুস্তাঈন