কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ পৃথক বার্তায় এ অভিনন্দন জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার অভিনন্দন বার্তায় বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে সিপিএ’র চেয়ারপারসন নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য বিরাট সাফল্য। এই সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো সম্মানজনক অবস্থানে তুলে ধরার সুযোগ রয়েছে।’

সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ‘সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হওয়ার এ সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে। এটি বাংলাদেশ এগিয়ে যাওয়ার একটি বাস্তব উদাহরণ।’

উল্লেখ্য,সম্প্রতি ক্যামেরুনে সিপিএর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৭০ ভোট পেয়ে ড. শিরীন শারমিন চৌধুরী চেয়ারপারসন নির্বাচিত হন।  তিন বছর মেয়াদি এই পদে বাংলাদেশের স্পিকারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর।

একে