কেনিয়ায় একটি বিশ্ববিদ্যালয় কলেজে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে সকালের প্রার্থনার আগে গ্যারিসা বিশ্ববিদ্যালয় কলেজ নামে ওই প্রতিষ্ঠানটিতে এ হামলা চালানো হয়। হামলার পর সেখানে জিম্মি সংকট সৃষ্টি হয়েছে।
তবে, খবর পেয়ে নিরাপত্তা বাহিনী কলেজ ক্যাম্পাস ঘিরে রেখেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
ইআর





