দুবাই ও মাসকট থেকে ছেড়ে আসা দুই বিমান ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বাংলাদেশের আকাশে দীর্ঘক্ষণ উড্ডয়নের পর বিমান দুটিকে জরুরিভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ইউ এস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২, বিমানটি রোববার সকালে ১৪৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে এবং মাসকাট থেকে ঢাকাগামী সালাম এয়ারলাইন্সের ফ্লাইট ওভি-৩৯৭, বিমানটি ১৭৪ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু কলকাতা বিমানবন্দরে ইমারজেন্সি অবতরণ করে।
জানা গেছে, জ্বালানি স্বল্পতার কারণেই দীর্ঘক্ষণ বাংলাদেশের আকাশে তাদের উড়িয়ে রাখার ঝুঁকি না নিয়ে পাঠিয়ে দেওয়া হয় কাছাকাছি কলকাতা বিমানবন্দরে।
এ বিষয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর পুনরায় জ্বালানি ভরে প্রায় দুই ঘণ্টার বেশি সময় যাত্রীসহ বিমান দুটি কলকাতা বিমানবন্দরের ট্যাক্সি বেতে অপেক্ষা করার পর ফের উড়ে যায় ঢাকার উদ্দেশ্যে।
এবিএস





