বাংলার সিল্ক জগৎবিখ্যাত। মোঘল আমলে এমন সিল্ক শাড়ি ছিল যেটি একটি ম্যাচবক্সে রাখা যেতো। বিষয়টি এখন রূপকথার মতোই মনে হতে পারে। কিন্তু ভারত সফররত যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামাকে এ রকমই এক শাড়ি উপহার দিচ্ছেন, যেটি একটি ম্যাচবক্সে রেখে ঘুরে বেড়াতে পারবেন তিনি।
আগামীকাল ভারতের প্রজাতন্ত্র দিবসে ওই শাড়ি মিশেলের হাতে তুলে দেওয়া হবে। বিখ্যাত হস্তশিল্পী নীলা বিজয় ওই শাড়ি তৈরি করেছেন। শুধু মিশেলের জন্য নয়, প্রেসিডেন্ট ওবামার জন্যও সিল্ক শাল তৈরি করেছেন তিনি।
সাড়ে চার মিটার লম্বা শাড়িটির ওজন মাত্র ৬০ গ্রাম ও দুই মিটার লম্বা শালের ওজন ৩০ গ্রাম মাত্র।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়ের কাছে ওই উপহারগুলো হস্তান্তর করেছেন শীলা। প্রজাতন্ত্রের দিন উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে অন্য উপহারগুলোর সঙ্গে শাড়ি ও শালটি দেওয়ার অনুরোধ করেছেন শীলা।
তথ্যসূত্র : জিনিউজ।
এমকে





