নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনা শুক্রবার রাতে ঘটলেও তা গণমাধ্যমে এসেছে রোববার। ভূমির বিরোধ, ধর্মীয় ও জাতিগত বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
জানা গেছে, নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্ল্যাটিউ প্রদেশে হামলার এ ঘটনা ঘটে। সেখানকার তিনটি গ্রামে অকস্মাৎ হামলা চালায় বন্দুকধারীরা।
হামলাকারীরা পাশের প্রদেশ থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। তারা গ্রাম তিনটিতে এসে নির্বিচারে গুলি চালায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বিভিন্ন সমস্যায় জর্জরিত আফ্রিকার এ দেশটি। দেশটির প্রধান সমস্যা হচ্ছে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘাত। দেশটির উত্তরাঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, অন্যদিকে দক্ষিণে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। মুসলিম অধ্যুষিত এলাকায় শরিয়াহ আইন চালু করতে সশস্ত্র পথ বেছে নিয়েছে বোকো হারাম নামের একটি সংগঠন। তারা প্রায়ই দেশটিতে ভয়াবহ হামলা চালিয়ে থাকে। তাছাড়া, ভূমি বিরোধ, জাতিগত ও গোত্রগত সমস্যাও প্রকট দেশটিতে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত শতাধিক