প্রচণ্ড পেট ব্যাথায় ভুগছিলেন মেক্সিকোর এক কিশোরী। ডাক্তাররা প্রথমে ভেবেছিলেন সন্তানসম্ভবা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর পাওয়া গেল অদ্ভূত ফল। তার পেটে পাওয়া গেছে এক ধরনের কাগজ, যা টেপওয়ার্ম (টেলিপ্রিন্টারে ব্যবহৃত রোল আকারে সজ্জিত এক ধরনের কাগজ) নামে পরিচিত।

কিন্তু টেলিপ্রিন্টারের কাগজ কিশোরীর পেটে গেল কীভাবে? এটা জানতে গিয়েই উন্মোচন হলো রহস্যের। কিশোরীকে এসব টেপওয়ার্ম খাইয়েছেন তার মা। এর কারণ তার মেয়েকে সুন্দরী (!) করা, যাতে করে তার মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারে।

অদ্ভূত এই ঘটনাটিই ঘটেছে মেক্সিকোতে। খবরটি প্রথমে প্রচারিত হয় ডিসকভারি চ্যানেলে। ডিসকভারির সূত্র দিয়ে শনিবার খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

মেয়ের প্রচণ্ড পেট ব্যাথার জন্য ভর্তি করা হয় প্রতিবেশী আমেরিকার ফ্লোরিডার একটি হাসপাতালে। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে তার পেটে এই টেপওয়ার্মের অবস্থান দেখতে পান।

টেপওয়ার্মগুলো তার অন্ত্রে ভরপুর ছিল। নার্সরা তাকে টয়লেটে নিয়ে এগুলো বের করে। বের করার পর দেখা যায় বাথরুমের ছোট বালতিটি টেপওয়ার্মে ভরপুর হয়ে গেছে।

এ ঘটনার পর মা অবশ্য 'দুঃখ' প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন তার মেয়েকে সুন্দরী বানানোর জন্য এসব টেপওয়ার্ম জোর করে খাইয়েছেন। টেপওয়ার্ম খেলে নাকি ওজন কমে যায়। আর মায়ের উদ্দেশ্য ছিল মেয়ের ওজন কমিয়ে সুন্দরী বানানো! সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ